ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬
ম্যাচ শেষে ইংলিশ মিডফিল্ডার

হয়তো ঘানার কালো জাদুই আজ মাঠে কাজ করছিল!

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০১:১৪ পিএম

হয়তো ঘানার কালো জাদুই আজ মাঠে কাজ করছিল!

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ড ও ঘানা। খাতায়-কলমে অনেক এগিয়ে থাকা ইংলিশরা এই ম্যাচে আফ্রিকান দলটিকে হারাতে পারেনি এবং শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি ইংলিশ তারকা হ্যারি কেনও এবং এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এসেছে আফ্রিকান ঐতিহ্যবাহী কালো জাদু বা ‘জুজু’ চর্চা!

ম্যাচ শেষে হাসিমুখে এই অতিপ্রাকৃতিক আবহকে মেনে নিয়ে ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস রসিকতার সুরে বলেন, “আমরা শট, হেডার, সেট-পিস সব চেষ্টা করেছি কিন্তু কোনোটিই জালে জড়ায়নি। কে জানে, হয়তো ঘানার কালো জাদুই আজ মাঠে কাজ করছিল!”

সম্প্রতি বিভিন্ন ভিডিও ও রিলসে দেখা যায়, গ্যালারিতে ঘানার সমর্থকরা ম্যাচ চলাকালে সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলকে জেতাতে এক বিশেষ প্রার্থনা করছেন।

মাঠের খেলার ফলের সঙ্গে গ্যালারির এই আচারের এক অবিশ্বাস্য কাকতালীয় মিল ফুটবল বিশ্বে তুমুল হাস্যরস ও গভীর বিস্ময়ের জন্ম দিয়েছে।

ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’-এর কাছে এক অদ্ভুত দাবি করেছিলেন ঘানার কুখ্যাত তান্ত্রিক ওঝা নানা কিয়াঙ্কু বোন্সাম।

তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও বিশ্বসেরা স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে কেন এই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না।

ম্যাচ শুরু হওয়ার পর দেখা যায় থ্রি-লায়ন্সদের একের পর এক আক্রমণ ঘানার জমাট রক্ষণে এসে খেই হারিয়ে ফেলছে এবং ম্যাচের শেষভাগে নিকো ও’রেইলির একটি নিশ্চিত গোল করার শট সাইডবারে লেগে প্রতিহত হয়।

সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে ম্যাচের একদম শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে, যখন হ্যারি কেন গোলপোস্টের সামনে অত্যন্ত সহজ ও ফাঁকা এক সুযোগ পেয়ে বসেন।

সেখান থেকে গোল করা তাঁর মতো স্ট্রাইকারের জন্য জলভাত হলেও সবাইকে চমকে দিয়ে কেনের শটটি গোলপোস্টের অনেক ওপর দিয়ে সীমানার বাইরে চলে যায়।

ম্যাচটি ০-০ গোলে ড্র হওয়ার পরপরই ইন্টারনেট দুনিয়ায় মিমের বন্যা বয়ে যায় এবং সমর্থকরা রসিকতা করে বলতে থাকেন, ঘানার ওঝার কালো জাদু তাহলে সত্যিই কাজ করেছে!

এএন

Link copied!