ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিখোঁজের সাত দিন পর জবি শিক্ষার্থী সিরাজুল উদ্ধার

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জুন ২৫, ২০২৬, ০৬:৩২ পিএম

নিখোঁজের সাত দিন পর জবি শিক্ষার্থী সিরাজুল উদ্ধার

অবশেষে খোঁজ পাওয়া গেল জবি শিক্ষার্থী সিরাজুল ইসলামজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের খোঁজ পাওয়া গেছে। তিনি সাত দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় উদ্ধার হন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) তিনি নিখোঁজ হন। পরে আজ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

নিখোঁজ শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, আমি কেরানীগঞ্জ থেকে এখানে এসেছি। আমার মাথায় এখন কাজ করছে না। আমি ঠিকভাবে কিছু বলতে পারছি না।

তার বাবা আবুল কালাম জানান, একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন যে সিরাজ বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন। পরে তিনি সেখানে আসার কথা জানান। এরপর সিরাজ অসুস্থ বোধ করায় সেখান থেকে চলে যান এবং পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থী নিখোঁজ থাকায় তারা উদ্বেগে ছিল এবং পুলিশ, গোয়েন্দা সংস্থা ও শিক্ষার্থীদের সহযোগিতায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। পরে সবার সমন্বিত প্রচেষ্টায় তাকে নিরাপদ অবস্থায় খুঁজে পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীকে নিরাপদে পাওয়া গেছে, এটি স্বস্তিদায়ক খবর। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এম জি

Link copied!