ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

জুন ২৫, ২০২৬, ০৫:৫৬ পিএম

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে এবং প্রভাষক মো. মহিব্বুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ (টিপু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চর মানিকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকার, দক্ষিণ আইচা কলেজের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম (সবুজ খান), রসুলপুর ডিগ্রি কলেজের পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. আলম শাহ, বেগম রহিমা ইসলাম কলেজের পরীক্ষা কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন, দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির সদস্য মো. আলাউদ্দিন, আবুল কাশেম, আবুল কালাম (সুমন), দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বশার হেলালী, সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ বিশ্বাস এবং চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী অনিক প্রমুখ।

এছাড়াও দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ফরাজী, মো. শাহিন মিয়া, চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। বিদায়ী শিক্ষার্থীরা কলেজে অর্জিত জ্ঞান ভবিষ্যৎ জীবনে কাজে লাগাবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, পরীক্ষায় ভালো ফল অর্জনের মাধ্যমে কলেজের সুনাম বৃদ্ধি করতে হবে এবং কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে নিয়ম-শৃঙ্খলা মেনে পরীক্ষা দিতে হবে।

এম জি
 

Link copied!