ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ভৈরবে মানারাত পাবলিক স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত 

এম.আর. সোহেল, ভৈরব (কিশোরগঞ্জ)

এম.আর. সোহেল, ভৈরব (কিশোরগঞ্জ)

জুন ২৫, ২০২৬, ০৬:২১ পিএম

ভৈরবে মানারাত পাবলিক স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত 

ভৈরবে মানারাত পাবলিক স্কুলের উদ্যোগে ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।

ফল উৎসবে বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফল প্রদর্শনের পাশাপাশি এসব ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে উপস্থাপনা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সরকারি হাজী আসমত কলেজের উপাধ্যক্ষ আবদুর রউফ। মানারাত পাবলিক স্কুলের সভাপতি প্রভাষক সাইদুর রহমান সাইফের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. মুছা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আসমত সরকারি কলেজের প্রকৌশল অঙ্ক বিভাগের প্রভাষক বরকত উল্লাহ পাঠান, স্কুলটির পরিচালক ডা. ইমরান মাহমুদ চৌধুরী, নরসিংদী সরকারি শহীদ আসাদ কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আল-আজাদ এবং দৈনিক ইনকিলাব পত্রিকার ভৈরব প্রতিনিধি সাংবাদিক সোহানুর রহমান সোহানসহ অভিভাবকবৃন্দ।

সভাপতির বক্তব্যে প্রভাষক সাইদুর রহমান সাইফ বলেন, দেশীয় ফল আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। শিশুদের মাঝে ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রকৃতি ও পুষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এম জি

Link copied!