ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আটঘরিয়ায় ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

জুন ২৫, ২০২৬, ০৫:৫০ পিএম

আটঘরিয়ায় ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

পাবনার আটঘরিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ফল মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ হলরুম চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২৭ জুন ২০২৬ পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আটঘরিয়ার (পাবনা) আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাহমিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।

উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও পুষ্টিকর ফল প্রদর্শন করা হয়। স্থানীয় জনগণকে ফল চাষে উৎসাহিত করা এবং দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

মেলায় আম, আমড়া, লটকন, জামরুল, বাতাবি লেবু, পেয়ারা, কাঁঠাল, শরিফা, ড্রাগন ফল, পেঁপে, কলা, আঙুর, করমচা, কমলা ও মাল্টাসহ বিভিন্ন দেশীয় ফলের স্টল স্থান পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, সাংবাদিক আব্দুস সাত্তার মিয়া এবং স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এম জি
 

Link copied!