ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

১৬৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৫:৩২ পিএম

১৬৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা।

বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ডাল সরবরাহ করবে চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস।

এই চালানে সরকারের ব্যয় হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮১ টাকা ৪৭ পয়সা।

এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৭৪ টাকা ৮৬ পয়সা।

আন্তর্জাতিক দরপত্রের আওতায় অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেডের কাছ থেকে এ ডাল সংগ্রহ করা হবে।

সভায় মসুর ডালের পাশাপাশি পরিশোধিত সয়াবিন তেল ও পাম অলিন ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

এম জি
 

Link copied!