ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জ থানার নতুন ওসি এরশাদ উল্লাহ

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) 

জুন ২৪, ২০২৬, ০৯:০৩ পিএম

ফরিদগঞ্জ থানার নতুন ওসি এরশাদ উল্লাহ

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. এরশাদ উল্লাহ।

বুধবার (২৪ জুন) দুপুরে তিনি বিদায়ী ওসির কাছ থেকে থানার দায়িত্বভার বুঝে নেন।

পুলিশ বিভাগের এই অভিজ্ঞ কর্মকর্তা ২০০৫ সালে সারদা পুলিশ একাডেমি থেকে সফলভাবে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। এরপর ২০০৬ সালে ফেনী জেলায় সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন।

পরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে বদলি হয়ে চাঁদপুর জেলায় যোগদান করেন। চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান তাকে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব প্রদান করেন।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওসি মো. এরশাদ উল্লাহ বলেন, ফরিদগঞ্জবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে দ্রুত ও সঠিক আইনি সেবা প্রদানই হবে আমার প্রধান অগ্রাধিকার। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে ফরিদগঞ্জবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এম জি

Link copied!