ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৯:২৬ পিএম

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং যানবাহন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ জুন ২০২৬ থেকে বিশ্বকাপ চলাকালীন সময় পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে যানবাহন চলাচলেও বিধিনিষেধ কার্যকর করা হবে।

নির্দেশনা অনুযায়ী, শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী গাড়ি, সাংবাদিকদের যানবাহন, রাইড শেয়ার সেবার যান, খাবার পরিবহন ও অনলাইন পণ্য সরবরাহকারী বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন এ নিয়ন্ত্রণের আওতার বাইরে থাকবে।

এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশে বিদ্যমান নিয়ন্ত্রণ ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম জি
 

Link copied!