ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষক সুরেশ চন্দ্র পান্ডেকে বিদায়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

জুন ২৪, ২০২৬, ০৮:৪৩ পিএম

শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষক সুরেশ চন্দ্র পান্ডেকে বিদায়

পঞ্চগড়ের বোদা উপজেলার নাসের মণ্ডলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র পান্ডের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক সুরেশ চন্দ্র পান্ডের হাতে শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা বেগম।

এ সময় আরও বক্তব্য দেন বোদা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর একেএম সারওয়ার জাহান আহমেদী, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগর আলী হারুন, বালাভীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা, মন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী বেগম, বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম চপলসহ অনেকে।

বক্তারা সুরেশ চন্দ্র পান্ডের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষকও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম জি
 

Link copied!