ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা ও শিক্ষকদের সম্মানী প্রদান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ২৭, ২০২৬, ১২:৫৮ পিএম

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা ও শিক্ষকদের সম্মানী প্রদান

টাঙ্গাইলের ঘাটাইলে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদায়ী অবসরপ্রাপ্ত শিক্ষকদের এককালীন ভাতা প্রদান করা হয়, যা উপস্থিত শিক্ষক সমাজের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

আজ সকালে ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির।

ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ুন খালিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্যাহ সরকার, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম মাজহার এবং সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জহুরুল হক শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ঘাটাইলের প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে এবং শিক্ষকদের স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে এককালীন ভাতার চেক তুলে দেওয়া হয়।

জেএইচআর

Link copied!