ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

হাটহাজারীতে অস্ত্রসহ ৪ কিশোরকে ধরে পুলিশে দিল জনতা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ২৭, ২০২৬, ০১:২৮ পিএম

হাটহাজারীতে অস্ত্রসহ ৪ কিশোরকে ধরে পুলিশে দিল জনতা

চট্টগ্রামের হাটহাজারীতে মাদক ও ছিনতাই বিরোধী সামাজিক সভার খবর পেয়ে এলাকাবাসীর ওপর হামলা চালাতে গিয়ে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ চার কিশোর অপরাধীকে আটক করেছে স্থানীয় জনতা। 

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলম কোম্পানির বাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রসহ তাদের নিজেদের হেফাজতে নেয়।

আটককৃতরা হলো- মোহাম্মদ আরিফুল হক প্রকাশ বাদশাহ (১৯), মোহাম্মদ হাসান (১৮), ফয়সাল ইসলাম প্রকাশ জাহেদ (১৭) এবং ওয়াহিদুজ্জামান রাকিব (১৬)। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালাত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকনদণ্ডী ইউনিয়নের ওই এলাকায় বেশ কয়েকটি সমাজ একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিরোধ সভা করে আসছিল। শুক্রবার রাতেও এলাকাবাসী এমন একটি ঘরোয়া সভায় অংশ নেন। স্থানীয়দের এই তৎপরতার খবর পেয়ে অপরাধী চক্রটি ক্ষিপ্ত হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে ধারালো ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলার উদ্দেশ্যে রওনা দেয়।

পথিমধ্যে রিকশাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেটি থামানোর চেষ্টা করেন। এ সময় চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে অটোরিকশাটি আটকে ফেলে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু ধারালো ছুরি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে রিকশাচালকসহ তিনজনকে তাৎক্ষণিক আটক করা হলেও একজন পালিয়ে যায়। পরে পুরো এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাকেও আটক করতে সক্ষম হয় ক্ষুব্ধ জনতা।

এলাকাবাসী জানান, এই অঞ্চলটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং এখানে বেশ কয়েকটি বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। গার্মেন্টস কর্মীসহ সাধারণ মানুষ যখন নির্জন রাস্তা দিয়ে চলাচল করে, তখন এই কিশোর গ্যাং চক্রটি অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যেত। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করার পরিবেশ ফিরিয়ে আনতে মূলত এই সামাজিক ঐক্য গড়ে তোলা হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়রা জব্দকৃত দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ আটক ৪ কিশোরকে পুলিশের নিকট হস্তান্তর করেন। হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!