ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

মেঘনায় ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ২৭, ২০২৬, ০৩:৫১ পিএম

মেঘনায় ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বড়জালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউশিয়া চৌমুহনী এলাকায় মেঘনা নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা তাৎক্ষণিকভাবে বিষয়টি হিজলা নৌ-পুলিশকে জানান। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান হোসেন জানান, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় জানার জন্য ছবিসহ পার্শ্ববর্তী সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!