ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

পূর্বধলায় ইট বাঁধা অবস্থায় নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

জুন ২৯, ২০২৬, ০১:৫৬ পিএম

পূর্বধলায় ইট বাঁধা অবস্থায় নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই অমানবিক ও নৃশংস ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে স্থানীয় লোকজন কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) হাবিবুর রহমান পিপিএম ও এসআই ফারুক হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে কালো রঙের একটি শার্টে মোড়ানো ওই নবজাতক কন্যাশিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নবজাতকের মরদেহটি কালো শার্টে পেঁচিয়ে লাল রঙের একটি রশি দিয়ে ভারী ইটের সঙ্গে বেঁধে নদীতে ডুবিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে কোনো কারণে বাঁধন আলগা হয়ে বা অন্য কোনো উপায়ে সেটি পানির ওপরে ভেসে ওঠে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং নবজাতকের পরিচয় শনাক্তে পুলিশ ইতিমধ্যে নিবিড় তদন্ত শুরু করেছে।

জেএইচআর

Link copied!