ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ইসরায়েলে প্রায় ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০২:১০ পিএম

ইসরায়েলে প্রায় ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের চার মাসে ইসরায়েলের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে প্রায় ৪ হাজার ৮০০টি সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টোরেটের পরিচালক ইয়োসি কারাদি জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই এসব হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জার্মান দৈনিক ‘দাই ওয়েল্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কারাদি বলেন, ইরানি হ্যাকার গ্রুপগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সরকারি সংস্থা, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ব্যবহৃত ডিজিটাল সিস্টেমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, হামলার কারণে অনেক ইসরায়েলি প্রতিষ্ঠানের কম্পিউটারে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে গেছে।

তবে তিনি দাবি করেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওয়েবসাইট ও সিস্টেম লক্ষ্য করে পরিচালিত বড় ধরনের সাইবার হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের সাইবার নিরাপত্তা সংস্থাগুলো।

ইয়োসি কারাদি আরও বলেন, ২০২৫ সালের জুনে ইরানে সামরিক অভিযান শুরুর সময় প্রথমবারের মতো ইরানি হ্যাকাররা ইসরায়েলের সরকারি ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ সাইবার নেটওয়ার্কে ব্যাপক হামলা শুরু করে। সে সময় ১২ দিনের সংঘাত চলাকালে প্রায় ১ হাজার ৬০০টি সাইবার হামলার ঘটনা ঘটেছিল।

তার ভাষায়, এবার হামলায় অংশ নেওয়া কয়েকটি হ্যাকার গ্রুপ অত্যন্ত দক্ষ। যদিও তাদের মোকাবিলার সক্ষমতা ইসরায়েলের রয়েছে, তবুও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা উচিত। কারণ বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি কার্যকর হয় না।

সূত্র: রয়টার্স

এএন

Link copied!