ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে ফুলেল ভালোবাসায় অবসর নিলেন প্রধান শিক্ষক আজমুল হক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ০৮:৩৮ পিএম

ঈশ্বরগঞ্জে ফুলেল ভালোবাসায় অবসর নিলেন প্রধান শিক্ষক আজমুল হক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমুল হকের অবসরজনিত বিদায় উপলক্ষে এক হৃদয়স্পর্শী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার প্রসার, বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় জানান।

মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সিভিল সার্জন ডা. ইলিয়াস।

তারাটি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টু, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার এবং ভাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক আজমুল হককে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাইকা হোসেন তুর্জা এবং সহকারী শিক্ষক ফয়সল আহমেদ। মানপত্র পাঠের সময় পুরো পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে শিক্ষার্থীদের অনেকেই কান্নায় ভেঙে পড়ে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, একজন শিক্ষক প্রকৃত অর্থে কখনো অবসরে যান না। চাকরির নির্দিষ্ট সময় শেষ হলেও তাঁর শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকে। আজমুল হক সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজমুল হক শুধু একজন প্রধান শিক্ষক ছিলেন না; তিনি শিক্ষার্থীদের অভিভাবক, সহকর্মীদের পরামর্শদাতা এবং এলাকার শিক্ষা উন্নয়নে নিবেদিত একজন মানুষ ছিলেন। তাঁর আন্তরিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও শিক্ষার প্রতি ভালোবাসা বিদ্যালয় পরিবার দীর্ঘদিন স্মরণ করবে।

অনুষ্ঠান শেষে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রধান শিক্ষক আজমুল হক পুষ্পসজ্জিত গাড়িতে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন। এ সময় তাঁকে শেষবারের মতো দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়। বিদায়ের মুহূর্তে উপস্থিত অনেকের চোখে ছিল অশ্রু, আর মুখে ছিল প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ।

জেএইচআর

Link copied!