ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ১, ২০২৬, ০৬:৪৮ পিএম

গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে সরকারি কর্মকর্তার ছদ্মবেশধারী এক কুখ্যাত প্রতারক ও চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রুবেল খাঁ (২৮)। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ভুয়া আইডি কার্ড, সরঞ্জাম এবং বিআরটিএর জাল সিলমোহর ব্যবহার করে চোরাই মালামাল কেনাবেচা করে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকার পেয়ারাবাগান রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর ও টাঙ্গাইল সদর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

রুবেলের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩টি চোরাই মোটরসাইকেল, ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ৪টি কিবোর্ড, ৪টি হেলমেট এবং চুরির কাজে ব্যবহৃত ৬টি বিশেষ মাস্টারকি (চাবি)।

এছাড়াও তাঁর হেফাজত থেকে পুলিশের ভুয়া সরঞ্জাম হিসেবে ১টি পুলিশ ভেস্ট, ১টি হ্যান্ডকাফ, ১ জোড়া পুলিশের বুটজুতো, ১টি পুলিশ বেল্ট, ২টি ফিল্ডক্যাপ, ১টি পিস্তল কভার ও ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (SB) নাম ও ছবিযুক্ত ২টি ভুয়া আইডি কার্ড, ডিএমপি ও এসবির ২৭টি স্টিকার এবং ‘এসআই/রুবেল খাঁ’ নাম সংবলিত ১২টি ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে।

এর বাইরে বিআরটিএর ৮টি ভুয়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ১১টি জাল ই-রেজিস্ট্রেশন কার্ড ও বিআরটিএ কর্তৃপক্ষের ৫টি জাল সিলমোহরও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়।

গাজীপুর ডিবি (দক্ষিণ) বিভাগ জানিয়েছে, আসামি প্রতারণার উদ্দেশ্যে এসব জাল কাগজপত্র ও পুলিশের সরঞ্জাম ব্যবহার করে আসছিলেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে গাছা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!