ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

ব্রির গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ১, ২০২৬, ০৬:৫২ পিএম

ব্রির গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)-২০২৬-এর ১৪৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল বুধবার গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।

প্রতিনিধি দলে অংশগ্রহণকারী দেশগুলো হলো- বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়া।

আজ সকালে প্রতিনিধি দল ব্রি ক্যাম্পাসে পৌঁছালে ব্রির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান। পরে ইনস্টিটিউটের মিলনায়তনে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম, নতুন জাতের ধান উদ্ভাবন এবং সাম্প্রতিক অর্জন সম্পর্কে সচিত্র উপস্থাপনা করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। উপস্থাপনা শেষে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ব্রির বিজ্ঞানীদের এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় এনডিসি প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্রির মহাপরিচালক আফসারী খানম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। এতে ব্রির বিভিন্ন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিনিধি দল ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন ল্যাব এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা বাংলাদেশের ধান চাষের আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও সাফল্য সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং ব্রির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

জেএইচআর

Link copied!