ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুলাই ২, ২০২৬, ০২:৩৩ পিএম

মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলা সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও বিদ্রোহের চিরন্তন কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পর্যায়ে ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী সম্প্রচার করা হয় এবং মাটিরাঙ্গাসহ দেশের সকল উপজেলা পরিষদে তা একযোগে প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন শেষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)-এর ইন্সট্রাক্টর আজগর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাটিরাঙ্গা উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবিকতা ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য, সংগীত, অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম এবং শোষণ-নিপীড়নের বিরুদ্ধে উচ্চারিত বলিষ্ঠ কণ্ঠ আজও মানুষকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, নজরুল আমাদের দ্রোহ, প্রেম ও সাম্যের কবি। ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম জাতীয় কবির জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে আরও সমৃদ্ধ জ্ঞান অর্জন করবে। মাটিরাঙ্গায় বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা কবির সৃষ্টিকে সবার মাঝে পৌঁছে দিতে কাজ করব।

অনুষ্ঠান শেষে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিটের মোড়ক ও লোগো উন্মোচন করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে।

জেএইচআর

Link copied!