ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ভূঞাপুরে বাড়ির আঙিনা থেকে ১১টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ২, ২০২৬, ০২:২০ পিএম

ভূঞাপুরে বাড়ির আঙিনা থেকে ১১টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘরের আঙিনায় নিষিদ্ধ গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর বাড়ি থেকে ১১টি বড় গাঁজা গাছ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন বলরামপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়ির আঙিনায় দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করছিলেন আল আমিন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বলরামপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চাষ করা ১১টি বড় গাঁজা গাছ উদ্ধারসহ আল-আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল।

কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

জেএইচআর

Link copied!