ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

গোয়াইনঘাটে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ১৭

ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট)

ইমরান আহমদ, গোয়াইনঘাট (সিলেট)

জুলাই ২, ২০২৬, ০৫:৫৪ পিএম

গোয়াইনঘাটে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন,  অনুপস্থিত ১৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি এবং এইচএসসি (ভোকেশনাল/বিএম/বিএমটি) পরীক্ষা। প্রথম দিনে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোনো বহিষ্কার বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের তদারকিতে উপজেলার দুটি প্রধান পরীক্ষা কেন্দ্র ও সংশ্লিষ্ট ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রগুলোতে মোট ৭৭৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ১৭ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতি ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। তিনি কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, "উপজেলায় অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। কেন্দ্র এবং এর আশপাশের ৪০০ গজ এলাকায় ১৪৪ ধারা কার্যকর রাখা হয়েছে। পাশাপাশি সব ধরনের কোচিং সেন্টার ও ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।"

তিনি আরও বলেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

সরেজমিনে দেখা গেছে, পরীক্ষা চলাকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তদারকির ব্যবস্থাও রাখা হয়েছে।

এম জি
 

Link copied!