ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

পোরশার কড়িদহ উচ্চ বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

জুলাই ২, ২০২৬, ০৬:০৭ পিএম

পোরশার কড়িদহ উচ্চ বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে পোরশা উপজেলার কড়িদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. মোতাহার হোসেন শাহ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ মো. তৌফিকুর রহমান শাহ চৌধুরী, মশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীর চৌধুরী (রুপম) এবং সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কড়িদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন চন্দ্র দেবনাথ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এম জি
 

Link copied!