ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

কাউখালীতে গাঁজাগাছসহ যুবক আটক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

জুলাই ২, ২০২৬, ০৬:২১ পিএম

কাউখালীতে গাঁজাগাছসহ যুবক আটক

পিরোজপুরের কাউখালী উপজেলায় বাড়ির বাগান থেকে গাঁজাগাছ জব্দ এবং এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধলুর বাড়ির পাশের একটি বাড়ি থেকে মো. বাবু হাওলাদারকে (২৪) আটক করা হয়।

আটক বাবু হাওলাদার শিয়ালকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বাবু হাওলাদারকে আটক করা হয়। পরে তার বাড়ির বাগান থেকে চাষ করা একটি গাঁজাগাছ জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ৪০০ গ্রাম।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অবৈধভাবে গাঁজাগাছ রোপণ ও পরিচর্যা করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে বাবু হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এম জি

Link copied!