ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১০:১৫ পিএম

খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইতি (১৫) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

গুলিবিদ্ধ স্কুলছাত্রী ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে। সে স্থানীয় রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, রাতে নিজের পড়ালেখা শেষ করে বাড়ির সামনে এসে কয়েকজন বন্ধু-বান্ধবের সাথে কথা বলছিল ইতি। এ সময় একটি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক সেখানে আসে এবং হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতি যখন বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, তখন একটি মোটরসাইকেলে চড়ে তিন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সরাসরি তার পায়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই হামলাকারীরা সেখান থেকে চম্পট দেয়।

পুলিশ আরও জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে ইতিমধ্যেই এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে।

জেএইচআর

Link copied!