ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে ঝালকাঠিতে জামায়াতের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুলাই ৪, ২০২৬, ০৫:৪৪ পিএম

২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে ঝালকাঠিতে জামায়াতের মানববন্ধন

ঝালকাঠির ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখা।

শনিবার (৪ জুলাই) সকালে হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি ফরিদুল হক এবং সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই।

বক্তারা বলেন, হাসপাতাল ভবনের নির্মাণকাজ অনেক আগেই শেষ হলেও এখনো সেখানে চিকিৎসাসেবা চালু হয়নি। ফলে ঝালকাঠিবাসী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণেই হাসপাতালটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে।

তারা আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় একই ধরনের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু থাকলেও ঝালকাঠির হাসপাতালটি এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। এতে জেলার কয়েক লাখ মানুষ উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধন থেকে অবিলম্বে হাসপাতালটি চালু করে জেলার মানুষের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, ঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৮ সালে। ২০২৩ সালে ভবনটির উদ্বোধন করা হলেও প্রায় তিন বছর পেরিয়ে গেলেও সেখানে চিকিৎসাসেবা চালু হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

এম জি
 

Link copied!