ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৫:৩১ পিএম

প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চলমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদ্‌যাপনের বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল ও স্থগিত করা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঞ্চলে শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী আয়োজনেও পরিবর্তন আনতে হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অন্যতম প্রধান আয়োজন ছিল এই মেলা। ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠান চলাকালে তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছালে কর্তৃপক্ষ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আড়াইশো বছর আগে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা যে স্বাধীনতার ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি প্রগতিশীল ডেমোক্র্যাটদের সমালোচনা করে তাদের কর্মকাণ্ডকে দেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্প সাউথ ডাকোটার ব্ল্যাক হিলস অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধ পরিদর্শন করেন। জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কনের প্রতিকৃতি খোদাই করা এই স্মৃতিসৌধে ভাষণ দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদ্‌যাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন।

তীব্র দাবদাহের প্রভাব শুধু ওয়াশিংটনেই সীমাবদ্ধ থাকেনি। বোস্টনে দুপুরের অনুষ্ঠানগুলো বিকেলের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের স্বস্তি দিতে বিভিন্ন স্থানে কুলিং সেন্টার ও মিস্ট স্টেশন স্থাপন করা হয়েছে।

এ ছাড়া ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড’ বাতিল করা হয়েছে। একইভাবে নিউ জার্সির হ্যাডন টাউনশিপ এবং নিউ ইয়র্কের ওয়াটারটাউনেও নির্ধারিত প্যারেড ও কনসার্ট স্থগিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এম জি

Link copied!