জামালপুর প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬, ০৭:৩৯ পিএম
শাখা ডাকঘর কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী স্বীকৃতির দাবিতে আগামী ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) বাস্তবায়নের লক্ষ্যে সরিষাবাড়ি উপজেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সরিষাবাড়ি বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উপজেলার সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপুল মিয়া’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম শাহীন, জামালপুর জেলা কমিটির সহ-সভাপতি আশরাফ ফারুকী আজিজ, সরিষাবাড়ি বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি মো. শামছুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কুদরতি খোদা সোহেল, ক্রীড়া সম্পাদক মো. আনোয়ার সাইদ খান।
সভায় শাখা ডাকঘর কর্মচারীগণের বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী স্বীকৃতির দাবিতে গত ১৭ ও ১৮ জুন আগারগাঁও ডাক ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করা হয়।
অনশন কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়ায় প্রথম ধাপে ২৩-২৫ জুন কলম বিরতি পালন করেন তারা।
প্রথম ধাপের কলম বিরতিতে দাবি আদায় না হওয়ায়, দ্বিতীয় ধাপে ৬ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) চালিয়ে যাওয়ার ঘোষণা উপলক্ষে গতকাল রোববার সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এএন