ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

‘সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৭:৫৬ পিএম

‘সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল এবং সেই কর্মকাণ্ডে ছাত্রদল সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তিনি দাবি করেন, আন্দোলনের সময় এসব কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিবের দাবি, ৪ আগস্ট ছাত্রলীগকে বিভিন্ন এলাকা থেকে প্রতিহত ও বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চেয়েছিলেন এবং ছাত্রদল সেই আহ্বানে সাড়া দিয়ে সর্বাত্মক সহায়তা করেছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেনও। তিনি আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের প্রয়োজনীয় সহায়তা, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং দেশের উত্তরাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আবু হোসেন বলেন, তার ছোট ভাই আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে গুলি করে হত্যার দৃশ্য শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও প্রত্যক্ষ করেছে। তার আত্মত্যাগই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মানুষকে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তবে এই আন্দোলনের মূল্য হিসেবে বহু পরিবার তাদের স্বজন হারিয়েছে এবং অসংখ্য মানুষ স্থায়ীভাবে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।

এএন

Link copied!