ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

মীরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ৭, ২০২৬, ০৪:৩৮ পিএম

মীরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি বন্ধ কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিস্কুট কারখানাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সকাল ৮টার দিকে কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অর্ধবসা অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন ওই ব্যক্তি মৃত। পরে স্থানীয়দের মাধ্যমে মীরসরাই থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেএইচআর

Link copied!