ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

তালতলীতে শুভসন্ধ্যা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

জসিম উদ্দিন, তালতলী (বরগুনা)

জসিম উদ্দিন, তালতলী (বরগুনা)

জুলাই ৭, ২০২৬, ০৪:০৮ পিএম

তালতলীতে শুভসন্ধ্যা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

বরগুনার তালতলীতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আসাদুল (১৬) নামের এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতে তিনি ভেসে যান।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সৈকতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আসাদুল বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে আসাদুলসহ সমবয়সী ৫ জন বন্ধু একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে তাঁরা সমুদ্রে গোসল করতে নামেন। তবে গত কয়েকদিন ধরে নিম্নচাপের কারণে সাগরের পানি প্রচণ্ড উত্তাল থাকায় আসাদুলসহ সবাই জোয়ারের তীব্র স্রোতে ভেসে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে ৪ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও আসাদুল স্রোতের টানে গভীর সাগরের দিকে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুল ভেসে গিয়ে দীর্ঘ সময় ধরে সমুদ্রের মাঝে মাছ ধরার জন্য গেড়ে রাখা একটি বাঁশের খুঁটি ধরে বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু স্রোতের তীব্রতা ও ঢেউয়ের আঘাতে একপর্যায়ে তিনি হাত ফসকে পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচ বন্ধু একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নেমে আসাদুল নামের একজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান মেলেনি।

জেএইচআর

Link copied!