আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জুলাই ৭, ২০২৬, ০৪:০৬ পিএম
টাঙ্গাইলের মধুপুরে ৫ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা-পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের গরম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার গরম বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে শামীম মণ্ডল (৩৫) এবং বকুল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২)।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গরম বাজার এলাকায় অভিযান চালায় থানা-পুলিশের একটি দল। এই সময় শামীম ও রফিকুলকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও বলেন, এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মধুপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।
জেএইচআর