ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

জুলাই ৭, ২০২৬, ০৪:৪৭ পিএম

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

জয়পুরহাট-হিলি মহাসড়কের সদর উপজেলার বনখুর ওপদা মোড় এলাকায় ট্রাক ও দুটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। 

মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে বৃষ্টির মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে পাঁচবিবিগামী একটি মালবাহী ট্রাকের সাথে একই দিকে যাওয়া একটি যাত্রীবাহী অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক নারী যাত্রী প্রাণ হারান।

খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বর্তমানে নিহতদের মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত বাকি পাঁচজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জয়পুরহাট থানার পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!