ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

কামারখন্দে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৮, ২০২৬, ০৩:০৪ পিএম

কামারখন্দে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, বিভিন্ন সবজির বীজ, মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত। স্বাগত বক্তব্য দেন কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায় এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিশু আক্তারসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, যা এক বিঘা জমিতে চাষাবাদের জন্য ব্যবহার করা যাবে।

এ ছাড়া ২০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক বিতরণ করা হয়েছে।

অন্যদিকে ৬৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন সাত ধরনের সবজির বীজের সাতটি প্যাকেট দেওয়া হয়। এসবের মধ্যে ছিল কলমি শাক, লাউ, চালকুমড়া, পুঁইশাক, বেগুন, শসা ও মিষ্টিকুমড়ার বীজ। পাশাপাশি তাদের প্রত্যেককে ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

এম জি
 

Link copied!