ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

দীঘিনালা জোনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

জুলাই ৮, ২০২৬, ০৩:১২ পিএম

দীঘিনালা জোনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কোবাখালী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। জোনের উদ্যোগে দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি বন্যাকবলিত কোবাখালী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, প্রয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি। পাশাপাশি দুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কোবাখালী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে দীঘিনালা জোনের মানবিক সহায়তা দুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ত্রাণ বিতরণের পাশাপাশি স্থানীয় সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্যোগের এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগ তাদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে দীঘিনালা জোন।

এম জি

Link copied!