ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬
লিওনেল মেসি

মনে হচ্ছিল পুরো দলকে ডুবালাম

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৩:৩৮ পিএম

মনে হচ্ছিল পুরো দলকে ডুবালাম

ভাগ্য ভালো যে শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়নি। নয়তো নিজেকে কীভাবে ক্ষমা করতেন লিওনেল মেসি, তা হয়তো তিনিও জানেন না। ম্যাচের ২১ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েও পেনাল্টি মিস করে বসেন তিনি।

আর্জেন্টিনার অধিনায়কের সেই স্পটকিক দারুণভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের। পেনাল্টি হাতছাড়া করার পর মাঠের ভেতর তাঁর মানসিক অবস্থা কেমন ছিল, ম্যাচ শেষে সেই অনুভূতির কথাই জানিয়েছেন মেসি।

লিওনেল মেসি অকপটে স্বীকার করেছেন, সেই মুহূর্তে তাঁর মনে হয়েছিল তিনি একাই পুরো দলকে ডুবিয়ে দিলেন। মিক্সড জোনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা বলেন, সত্যি বলতে, এই জয়টা অনেক বড় স্বস্তির, দলের সবার জন্যই স্বস্তির। পেনাল্টি মিস করার পর নিজের ওপর খুব রাগ হচ্ছিল, বিশেষ করে যেভাবে শটটা নিয়েছিলাম। আমার কেবলই মনে হচ্ছিল, এত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মুহূর্তে আমি পুরো দলকে বিপদে ফেললাম।

তবে ম্যাচের শেষ দিকে এসে নিজের সেই ভুলের প্রায়শ্চিত্ত করার দারুণ সুযোগ পান মেসি। ৮৩ মিনিটে চোখধাঁধানো এক ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ২-২ সমতায় ফেরান তিনি। এর আগে ক্রিশ্চিয়ান রোমেরোর করা প্রথম গোলটিতেও অ্যাসিস্ট বা সহায়তা করেছিলেন এই ফুটবল জাদুকর। পরবর্তীতে ম্যাচের শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করলে ৩-২ ব্যবধানের এক অবিশ্বাস্য ও রূপকথার জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

নাটকীয় এই জয়ের পর সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেন, ভাগ্য ভালো, শেষ মুহূর্তে ঈশ্বর আমার জন্য বিশেষ কিছু তুলে রেখেছিলেন এবং আমি সমতাসূচক গোলটি করতে পেরেছিলাম। এই জয়টা আমাদের জন্য যেমন স্বস্তির, তেমনি এক বিশাল আনন্দের মুহূর্ত। বিশেষ করে সেইসব ভক্ত-সমর্থকদের জন্য, যাঁরা আবারও গ্যালারিতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রতিদিন আমাদের মনে করিয়ে দিয়েছেন একজন আর্জেন্টাইন হওয়া কতটা গর্বের। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই, আমি সত্যিই অনেক খুশি।

জেএইচআর

Link copied!