ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

মেঘনার ভাঙন থেকে চরলক্ষ্মীপুর রক্ষায় এমপি আজাদের জরুরি উদ্যোগ

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

জুলাই ৮, ২০২৬, ০৩:২১ পিএম

মেঘনার ভাঙন থেকে চরলক্ষ্মীপুর রক্ষায় এমপি আজাদের জরুরি উদ্যোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মেঘনাবেষ্টিত চরলক্ষ্মীপুর গ্রামকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় জরুরি উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তাঁর উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছে।

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন জানান, সোমবার তিনি ঢাকায় অবস্থানকালে নিজ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে মেঘনা নদীর তীব্র স্রোত ও ঢেউয়ে দ্রুত নদীভাঙনের ছবি ও ভিডিও পান। বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি সঙ্গে সঙ্গেই সেসব ছবি ও ভিডিও সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, খবর পাওয়ার পরই এমপি নজরুল ইসলাম আজাদ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর পানি উন্নয়ন বোর্ড বাল্কহেডের মাধ্যমে বালুভর্তি বড় বড় জিওব্যাগ ফেলে ভাঙনকবলিত এলাকায় অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু করে।

স্থানীয়দের দাবি, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বর্তমানে চরলক্ষ্মীপুর এলাকার নদীভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এতে গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে চরলক্ষ্মীপুরকে স্থায়ীভাবে নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এম জি

Link copied!