ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

কোটচাঁদপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুলাই ৮, ২০২৬, ০৪:১৫ পিএম

কোটচাঁদপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং টেকসই অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) কোটচাঁদপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক দীপা রানী সরকার আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

বাজেট উপস্থাপনকালে তিনি বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার এবং নিজস্ব রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে। পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া এসব উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, এনসিপির প্রতিনিধি হৃদয় আহসানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা শেষে প্রশাসক দীপা রানী সরকার কোটচাঁদপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এম জি

Link copied!