ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

মতলবে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

জুলাই ৮, ২০২৬, ০৫:৩৪ পিএম

মতলবে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বনের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের পরিদর্শন দল কেন্দ্র পরিদর্শনের সময় নকলের অভিযোগে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করে। বহিষ্কৃতদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ৬ জন এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন।

তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ৫ জন কক্ষ পরিদর্শককে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে মোল্লাকান্দি কলেজের ৪ জন এবং সুজাতপুর ডিগ্রি কলেজের একজন শিক্ষক রয়েছেন।

কেন্দ্র সচিব বলেন, পরীক্ষার্থীদের কেউ শার্টে, আবার কেউ পায়জামার ভেতরে লিখে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছিলেন। পরিদর্শনের সময় তাদের কাছ থেকে লিখিত নকলসহ অসদুপায়ের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এরপর ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় নকল পাওয়ায় ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র।

এম জি

Link copied!