ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

যবিপ্রবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

যবিপ্রবি প্রতিনিধি

যবিপ্রবি প্রতিনিধি

জুলাই ৮, ২০২৬, ০৪:৫৫ পিএম

যবিপ্রবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং সাংবাদিক হেনস্তার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের সময় দর্শকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এআইএস বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ আহত হন।

ঘটনার সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ভিডিও ধারণ করতে গেলে একদল শিক্ষার্থী তাদের বাধা দেয় এবং হামলা চালিয়ে মোবাইল ফোন ফেলে দেয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় হামলার শিকার হন দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমরান হোসেন, ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. সাব্বির আহম্মেদ এবং সংবাদ পরিক্রমার প্রতিনিধি মাহফুজুল ইসলাম।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিবরিয়া, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাদ হোসেন সৈকত, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাফিজ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয়সহ আরও কয়েকজন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

Link copied!