ভোলা প্রতিনিধি
জুলাই ৮, ২০২৬, ০৪:৪৬ পিএম
২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সহায়তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির উদ্যোগে ভোলার বোরহানউদ্দিন মহিলা কলেজ কেন্দ্রের সামনে একটি হেল্প ডেস্ক পরিচালনা করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য কাজী মোহাম্মদ সালমানের নির্দেশনায় এবং জাতীয় নাগরিক পার্টির সহসাংগঠনিক সম্পাদক নকিব আল ইসলামের নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলা জাতীয় যুবশক্তি এ কার্যক্রম পরিচালনা করে। এ সময় উপজেলা যুবশক্তির আহ্বায়ক হাসান মামুনসহ নারীশক্তির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য কাজী মোহাম্মদ সালমান, ভোলা জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মাকসুদুর রহমান এবং ভোলা জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. রাসেল।
হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং চকলেট বিতরণ করা হয়। পাশাপাশি দীর্ঘ সময় অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার চেয়ার ও বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়।
এ উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। অনেক অভিভাবক এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান। পরীক্ষার্থীদের মধ্যেও উৎসাহ ও স্বস্তির পরিবেশ লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য একটি সহায়ক ও মানবিক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
এম জি