ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ইয়াসের খান চৌধুরী

সালিশের নামে ঘুষ নিলে দল থেকে বহিষ্কার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ৮, ২০২৬, ০৫:৪৫ পিএম

সালিশের নামে ঘুষ নিলে দল থেকে বহিষ্কার

ময়মনসিংহের নান্দাইলে দলের নেতাকর্মীদের উদ্দেশে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, কোনো নেতাকর্মী গ্রাম্য সালিশ-দরবারের নামে কারও কাছ থেকে অর্থ বা ঘুষ গ্রহণ করলে এবং অভিযোগ প্রমাণিত হলে তাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করা হবে।

সম্প্রতি নান্দাইল উপজেলা বিএনপির এক বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন। পরে এক বিশেষ বার্তার মাধ্যমেও তিনি বিষয়টি পুনরায় নিশ্চিত করেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, রাজনীতি জনগণের সেবা করার জন্য, পকেট ভারী করার জন্য নয়। গ্রাম্য সালিশ বা কোনো বিচারিক বিষয়ে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ যদি কোনো নেতার বিরুদ্ধে প্রমাণিত হয়, তাহলে তার জন্য দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। অন্যায়কারী আমার যত ঘনিষ্ঠই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রতিটি নেতাকর্মীকে সততা, আদর্শ ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।

তার এ ঘোষণাকে নান্দাইলের সাধারণ মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়দের মতে, এমন কঠোর অবস্থান বিচারিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সহায়ক হবে।

এদিকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, দুর্নীতির বিরুদ্ধে এমন কঠোর অবস্থান দলকে আরও শৃঙ্খলাবদ্ধ ও জনমুখী রাজনৈতিক সংগঠনে পরিণত করতে ভূমিকা রাখবে।

এম জি

Link copied!