ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে বেহাল বাবুলতলা-চড়আড়কান্দি সড়ক, সংস্কারের আশ্বাস ইউএনওর

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

জুলাই ৮, ২০২৬, ০৪:৩১ পিএম

বালিয়াকান্দিতে বেহাল বাবুলতলা-চড়আড়কান্দি সড়ক, সংস্কারের আশ্বাস ইউএনওর

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা মসজিদ থেকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চড়আড়কান্দি, ভাটিপাড়া ও পাইককান্দি পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদায় পরিণত হওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে প্রতিদিন অন্তত পাঁচটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটির সংস্কার না হওয়ায় কৃষক, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। কৃষকরা সময়মতো উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না। জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ। বর্ষা মৌসুমে সড়কের অনেক অংশে হাঁটাচলাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

মঙ্গলবার সকাল থেকে এলাকার অসংখ্য মানুষ হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে সড়কের বর্তমান বেহাল অবস্থার ছবি ও ভিডিও গণমাধ্যমে পাঠিয়ে বিষয়টি তুলে ধরার অনুরোধ জানান। তাদের দাবি, দ্রুত সড়কটি সংস্কার বা পাকাকরণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

বাবুলতলা গ্রামের বাসিন্দা নবীয়াল শেখ বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা ব্যবহার করছি। কিন্তু এখন এটি মানুষের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার অবস্থা দেখে মনে হয়, এখানে যেন মানুষের নয়, পশুপাখির চলাচল হয়। জনপ্রতিনিধিদের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

চড়আড়কান্দি গ্রামের বাসিন্দা এনামুল বলেন, আমরা দীর্ঘদিন ধরে চরম কষ্টের মধ্যে চলাচল করছি। কৃষিপণ্য পরিবহনে যেমন সমস্যা হচ্ছে, তেমনি অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে। বালিয়াকান্দিতে এমন বেহাল সড়ক আর আছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আমাদের এলাকার দিকে সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন।

বাবুলতলা মসজিদের সামনে স্থানীয় একটি দোকানে অবস্থানরত এলাকাবাসী জানান, সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণ করা হলে চার থেকে পাঁচটি গ্রামের মানুষ নির্বিঘ্নে উপজেলা শহরে যাতায়াত করতে পারবেন। এতে কৃষিপণ্য পরিবহন, চিকিৎসাসেবা গ্রহণ এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত অনেক সহজ হবে।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করব। কীভাবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

এম জি
 

Link copied!