ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চকরিয়ায় ঝর্ণার মৃত্যু হলো বন্যার পানিতে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৬, ০৮:২৪ পিএম

চকরিয়ায় ঝর্ণার মৃত্যু হলো বন্যার পানিতে

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে এলাকায় তীব্র জলাবদ্ধতা ও তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় তিন বোন বন্যার পানিতে নৌকা নিয়ে পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে নিখোঁজ হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের ছায়া ফেলেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়। চকরিয়া ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার নাজমুল হোসেন বলেন, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে অংশ নেয়। তাদের সহায়তায় ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণার মা-বাবা অপর দুই শিশুকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তিন বোন বন্যার পানিতে ভেসে নিখোঁজ হয়েছিল। তাদের মধ্যে হাসনাতুল জান্নাত ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুই বোনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সফওয়ানুল করিম জানান, বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে দমকল বাহিনী তার মরদেহ উদ্ধার করে। একই ঘটনায় আহত দুই বোনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেএইচআর

Link copied!