ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বগুড়ায় রাইস মিল মালিককে হত্যা: দুই আসামি গ্রেপ্তার!

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

জুলাই ১০, ২০২৬, ০৬:১৩ পিএম

বগুড়ায় রাইস মিল মালিককে হত্যা: দুই আসামি গ্রেপ্তার!

বগুড়ার শিবগঞ্জের ফেনিগ্রামে রাইস মিলে ট্রান্সফরমার চুরি করতে এসে মিলের মালিক মোহাম্মদ আলী সরকারকে হাতুড়ি দিয়ে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ডাকাতি ও হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নিহত মোহাম্মদ আলী সরকার নিজ বাড়িতে রাতের খাবার শেষে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ফেনী গ্রামের ফুলতলা ঈদগাহ মাঠসংলগ্ন তাঁদের রাইস মিলে ঘুমাতে যান। গত ৬ জুলাই আনুমানিক রাত দেড়টার দিকে ৫-৬ সদস্যের একটি সংবদ্ধ ডাকাত দল ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে রাইস মিলে প্রবেশ করে। সে সময় মোহাম্মদ আলী সরকার বিষয়টি টের পেয়ে বাধা দিলে ডাকাতরা তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তিনি ডাকাতদের চিনে ফেলায় পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গত ৬ জুলাই শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা (নং-১১) দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩৯৬ ধারায় রুজু করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর দিকনির্দেশনায়, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান শাহিনের সার্বিক সহযোগিতায় একটি বিশেষ অভিযানিক দল তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রাম থেকে মো. শফিকুল ইসলাম (৪৩) এবং একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাঠগড়া গ্রাম থেকে মো. আব্দুল আলিমকে (৪০) গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতি ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক আসামির নাম-পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্যও দিয়েছে তারা। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!