ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেপ্তার

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ১০, ২০২৬, ০৭:৫২ পিএম

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেপ্তার

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধ আর্থিক লেনদেনে সহায়তা করে আসছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাগুরা সদর উপজেলার ভিটাসাইর মার্কাজ মসজিদপাড়া এলাকা থেকে আমিনুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার লাল্টু শিকদারের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শুক্রবার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ভিপিএনভিত্তিক সার্ভারের মাধ্যমে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত খেলোয়াড়দের আর্থিক লেনদেনে সহায়তা করতেন।

পুলিশের তথ্যমতে, অভিযুক্তের নিয়ন্ত্রণাধীন বিকাশসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব এবং সংশ্লিষ্ট অ্যাপে মোট ৬ লাখ ৯৪ হাজার ১৭৭ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে এমএফএস হিসাবগুলোতে ৫ লাখ ৯৫ হাজার ৫৭৭ টাকা এবং একটি অ্যাপে ৯৮ হাজার ৬২০ টাকা শনাক্ত করা হয়েছে।

সদর থানার ওসি বলেন, অর্থের উৎস, লেনদেনের ধরন এবং অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি যাচাই করে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনগুলোর ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করা হবে। আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত তৎপর রয়েছে।

জেএইচআর

Link copied!