ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাজশাহীর আলোচিত রাজ্জাক হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ১২, ২০২৬, ০৫:১১ পিএম

রাজশাহীর আলোচিত রাজ্জাক হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে আম চুরিকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূলহোতাসহ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার র‍্যাব-৫, রাজশাহী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার (১১ জুলাই) রাতে ঢাকার আদাবর ও শ্যামলী এলাকায় পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এবং র‍্যাব-২, সিপিএসসি, মোহাম্মদপুরের এই যৌথ অভিযানে মামলার ১ নম্বর আসামি মকবুল হোসেন এবং ২ নম্বর আসামি শাহিনুর রহমান ওরফে বুলবুলকে গ্রেপ্তার করা হয়। তাদের উভয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে।

র‍্যাব জানায়, গত ২৭ জুন সন্ধ্যায় বাদী রাজুর পরিবারের আম চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক ও তাঁর স্বজনদের ওপর হামলা চালানো হয়। বাঁশের লাঠি ও ইট দিয়ে মারধরে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। পরে তাঁকে রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ছেলে রাজু বাদী হয়ে মোহনপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি করে। র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুই আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মোহনপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!