ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে নতুন ঘর উপহার দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৫:৪৫ পিএম

বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে নতুন ঘর উপহার দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ভয়াবহ এই দুর্যোগে যেসব পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে, তাদের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, এবারের বন্যায় গৃহহারা ৩০০টি পরিবারকে দুই কক্ষবিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর নির্মাণ করে দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেক পরিবার সম্পূর্ণভাবে বসতভিটা হারিয়ে আশ্রয়কেন্দ্র কিংবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ি ঢলে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি বহু বসতঘর ধ্বংস হয়েছে এবং এখনো অনেক এলাকা পানিবন্দি অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও দাতব্য সংগঠনও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন গৃহহারা পরিবারগুলোর পুনর্বাসনে ৩০০টি নতুন ঘর নির্মাণের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির এ উদ্যোগ বন্যাদুর্গত মানুষের স্থায়ী পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এএন

Link copied!