ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

স্বামীর গুলিতে গুগল কর্মকর্তা নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৬:১৩ পিএম

স্বামীর গুলিতে গুগল কর্মকর্তা নারী নিহত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে গুগলের এক ঊর্ধ্বতন প্রযুক্তি কর্মকর্তা স্বামীর গুলিতে নিহত হয়েছেন। একই ঘটনায় তাদের ২৩ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহত কর্মকর্তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার কিছু আগে জর্জিয়ার স্মার্না শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা ৫৭ বছর বয়সী শীতল রজেসিয়েনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তার মৃত্যু হয়। একই সময় বাড়ির বাইরে থেকে তাদের ২৩ বছর বয়সী ছেলে জেসন রেসিয়েনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শীতলের স্বামী ৫৬ বছর বয়সী কার্ক বি রেসিয়েনকে পারিবারিক বাসভবন থেকেই আটক করে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কার্ক বি রেসিয়েন বর্তমানে কব কাউন্টি আটক কেন্দ্রে জামিন ছাড়াই আটক রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, মারাত্মক হামলা এবং অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

তবে এই পারিবারিক সহিংসতার পেছনের কারণ বা উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

নিহত শীতল রজেসিয়েন প্রযুক্তি অঙ্গনের একজন সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি গুগলে ইঞ্জিনিয়ারিং লিডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে প্রযুক্তি খাতে কাজ করেছেন।

গুগলে যোগ দেওয়ার আগে তিনি হোম ডিপোট ডট কম-এর মোবাইল ও ডিজিটাল রূপান্তর বিভাগের নেতৃত্বে ছিলেন। এছাড়া আবহাওয়া ও আর্থিক প্রযুক্তি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

ই-কমার্স, মোবাইল ও ওয়েব প্রযুক্তিতে বিশেষ দক্ষতার জন্য পরিচিত শীতল রজেসিয়েন দুইটি সফটওয়্যার পেটেন্টেরও উদ্ভাবক ছিলেন। তিনি জর্জিয়ার আটলান্টায় স্বামী ও দুই সন্তান-জেসন এবং জেসিকাকে নিয়ে বসবাস করতেন। তার মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং প্রযুক্তি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এম জি

Link copied!