ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শিগগিরই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৬:৩৩ পিএম

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শিগগিরই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১২ জুলাই) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নিয়োগপ্রাপ্তদের বিষয়ে কাজ চলছে। তাদের প্রথমে দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হবে। তিনি জানান, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পাঁচ মাস পার হলেও এখনো যোগদান করতে পারেননি ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

পরে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হলে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

লিখিত ও মৌখিক পরীক্ষাসহ সব ধাপ সফলভাবে শেষ করলেও চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থী এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের সুযোগ পাননি।

এম জি
 

Link copied!