ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বন্যাদুর্গত ১১ জেলায় বিজিবি মোতায়েন 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৬:০৬ পিএম

বন্যাদুর্গত ১১ জেলায় বিজিবি মোতায়েন 

টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় দেশের ১১ জেলায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা প্রদান, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি সদস্যরা কাজ করছেন।

সংস্থাটি জানায়, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য এসব জেলায় মোট ৯০টি পয়েন্টে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করেছে বিজিবি। অন্যদিকে নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকির মুখে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে বাহিনীটি।

এম জি

Link copied!