ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

গোলসংখ্যা সমান হলেও মেসির চেয়ে কেন এগিয়ে এমবাপ্পে, কার হাতে উঠবে গোল্ডেন বুট?

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৬:৩৬ পিএম

গোলসংখ্যা সমান হলেও মেসির চেয়ে কেন এগিয়ে এমবাপ্পে, কার হাতে উঠবে গোল্ডেন বুট?

দুজনেরই গোলসংখ্যা সমান ৮টি করে। তবুও গোল্ডেন বুট জেতার দৌড়ে লিওনেল মেসির চেয়ে এগিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু কেন এবং কীভাবে নির্ধারিত হয় ফুটবলের এই মর্যাদার পুরস্কার?

গোল্ডেন বুট দেওয়ার ক্ষেত্রে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুধু মোট গোলসংখ্যা বিবেচনা করে না। একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে বিজয়ী নির্ধারণে বিশেষ ‘টাইব্রেকার’ নিয়ম ব্যবহার করা হয়। এই নিয়মে প্রথমে দেখা হয় গোল করার পাশাপাশি কার অ্যাসিস্ট বা গোলে সহায়তা বেশি। সেই সংখ্যাও যদি সমান হয়, তখন বিবেচনা করা হয় টুর্নামেন্টে কে সবচেয়ে কম সময় বা কম মিনিট মাঠে খেলেছেন।

এই নিয়মের সমীকরণেই আপাতত এগিয়ে রয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮টি গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। অর্থাৎ দলের মোট ১১টি গোলের ক্ষেত্রে তাঁর সরাসরি অবদান রয়েছে।

অন্যদিকে, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ৮টি গোল করলেও অ্যাসিস্ট করেছেন মাত্র ২টি। অর্থাৎ দলের ১০টি গোলের পেছনে রয়েছে তাঁর ভূমিকা। এই সমীকরণ বজায় রেখে বিশ্বকাপ শেষ হলে গোল্ডেন বুট উঠবে এমবাপ্পেরই হাতে।

তবে এই পুরস্কারের লড়াইয়ে মেসি ও এমবাপ্পে বেশ ভালোভাবেই টিকে রয়েছেন। তাঁদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন হ্যারি কেন, জুড বেলিংহাম এবং আর্লিং হলান্ড। তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হলান্ডের দল বিদায় নেওয়ায় নরওয়েজীয় এই স্ট্রাইকারের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

জেএইচআর

Link copied!